ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

৯ লাখ শেয়ার কিনবে প্রাইম ব্যাংকের আরেক পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংকের আরেক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালক তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৭৯৩টি শেয়ার কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, প্রাইম ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭.৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৫১ শতাংশ ও  সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.০২ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ