ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৬০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ৫৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আইপিডি ফিন্যান্স ৪৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা ৪০ কোটি ২৭ লাখ, এনসিসি বাংক ৩৪ কোটি ২৪ লাখ, ন্যাশনাল ফিড মিল ২৯ কোটি ৪১ লাখ, বিডি থাই ফুড ২৭ কোটি ৭৯ লাখ, ব্রাক ব্যাংক ১৮ কোটি ১৬ লাখ, বিডি থাই ফুড ১৬ কোটি ৬৩ লাখ ও এপেক্স স্পিনিং ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনেদেন করেছে।
বিজনেস আই/


















