পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন কোম্পানিটির ৪৩তম এজিএমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানিটির এজিএমে ৬টি এজেন্ডা অনুমোদন করা হয়। এর মধ্যে ২ নম্বর এজেন্ডায় পূর্বঘোষিত লভ্যাংশ সংশোধন করে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বিজনেস আই/


















