ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ৪ কোটি ৫০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৭৯ লাখ,জিকিউ বলপেন ২ কোটি ৮৯ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ কোটি ৪৬ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি, মালেক স্পিনিং ১ কোটি ২১ লাখ ও টেকনো ড্রাগ ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ