ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ৪ কোটি ৫০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৭৯ লাখ,জিকিউ বলপেন ২ কোটি ৮৯ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ কোটি ৪৬ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি, মালেক স্পিনিং ১ কোটি ২১ লাখ ও টেকনো ড্রাগ ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেদেন করেছে।
বিজনেস আই/