পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ ১৫ জুন অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর লভ্যাংশ ও ইপিএস সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভা ১৫ জুন দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
বার্জার পেইন্টস
বার্জার পেইন্টসের বোর্ড সভা ১৫ জুন বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ন্যাশানাল ফিড
ন্যাশনাল ফিড মিলসের বোর্ড সভা ১৫ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বিজনেস আই/


















