ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির আজ ৮১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৩৪৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক। কোম্পানিটির ৫৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেসক্সিমকো ফার্মা ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ৩২ কোটি ৪৬ লাখ, সিটি ব্যাংক ২১ কোটি ৫৬ লাখ, জেনেক্স ইনফোসিস ১৯ কোটি ৪৫ লাখ,লাভেলো আইসক্রিম ১৯ কোটি ২১ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ১৮ কোটি ২৫ লাখ, ব্রাক ব্যাংক ১৭ কোটি ৯৯ লাখ ও বিডি থাই ফুড ১৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















