ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, জেএম.আই সিরিঞ্জ ও বিডিকম অনলাইন লিমিটেড।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.৭০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৫০ পয়সা থেকে ২৮ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৭০ পয়সা থেকে ৩৪ টাকা  ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কেডিএস এক্সেসরিজ

কোম্পানিটির ২ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

কোম্পানিটির ১ টাকা বা ৭.১৯ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা  ৯০পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৭০ পয়সা থেকে  টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া জেএমআই সিরিঞ্জের ৩.২৯ শতাংশ ও বিডিকম অনলাইনের ৩.১০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ