ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৭ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ১২.২৭ শতাংশ দর কমেছে। ভ্রমণ-অবকাশ খাতে ২.৩৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাট খাতে ১ দশমিক ৯৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ১.৪৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.২৩ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৮ শতাংশ ও ব্যাংক খাতে দশমিক ২৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ