সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৪৯ কোটি ১৮ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের ১৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডমিনেজ স্টিলের ১৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ১৩ কোটি ১৫ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১২ কোটি ২৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ১৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৮১ লাখ, বেক্সিমকো ৮ কোটি ৩৫ লাখ, বাংলোদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৭ কোটি ১৫ লাখ ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















