ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় ’জেড’ ক্যাটাগরির ২ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে দুই দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দুইটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানি দুইট দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস ও দুলামিয়া কটন মিলস লিমিটেড।

শ্যামপুর সুগার

সপ্তাহের ব্যবধানে শ্যামপুর সুগারের শেয়ার দর বেড়েছে ৪১.২৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩৮ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬৯ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ১ হাজার ২২৩ কোটি ৩১ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

দুলামিয়া কটন

সপ্তাহের ব্যবধানে দুলামিয়া কটনের শেয়ার দর বেড়েছে  ১৮.৫৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪৪ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ১৭১ টাকা  ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকা।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ