ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

দেশের ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ