ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও আইপিডিসি ফিন্যান্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সেনা ইন্স্যুরেন্স

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১।

৩১ ডিসেম্বর জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

আইপিডিসি ফিন্যান্স

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিংস এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড ।

রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর সল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পরযন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ