ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মীর আখতার হোসেন লিমিটেড। কোম্পানিটির আজ ৩০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৫৯০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল ২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ২০ কোটি ৪৭ লাখ, এনসিসি ব্যাংক ২০ কোটি ২৪ লাখ, সিটি ব্যাংক ১৮ কোটি ৮৭ লাখ, টেকনো ড্রাগ ১৮ কোটি ৫৭ লাখ, জেনেক্স ইনফোসিস ১৮ কোটি ৯ লাখ, গোল্ডেন সন ১৭ কোটি ৮০ লাখ ও আরডি ফুড ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















