যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। উভয় দেশের মধ্যস্থতাকারীরা এ নিয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। তবে এটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই তেলের দাম কমেছে, তবে তা সামান্যই। খবর আল-জাজিরা
স্থানীয় সময় শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ৩৫ সেন্ট বা ০.৩৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের মূল্য ৬৩ সেন্ট বা ০.৭১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।
ফাঁকা ঢাকার বাস কাউন্টারগুলোতে ঘরমুখী মানুষের ভিড়ফাঁকা ঢাকার বাস কাউন্টারগুলোতে ঘরমুখী মানুষের ভিড়
আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্যও ৪৬ সেন্ট বা ০.৫০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯২.২৪ ডলারে বিক্রি হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৮৩ ডলারে বিক্রি হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের (ইউএস ক্রুড) দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২২ ডলারে বিক্রি হয়।



















