ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

তবে কী কারণে একসঙ্গে এতো শিশুর মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ