ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ৩:০০ অপরাহ্ন

আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। মার্চ মাসের তুলানায় এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২.৯২ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮০টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০  কোটি ১৮ লাখ টাকা। মার্চ মাসে আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল  ১৫.৯৮ শতাংশ। এপ্রিল মাসে বেড়ে হয় ১৮.৯০ শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ২.৯২ শতাংশ বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৫.৭৮ শতাংশ শেয়ার আছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। রবিবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১০০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ