ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

সাউথইস্ট ব্যাংকের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএসইসি গত ২০ মে কোম্পানিটিকে চিঠির মাধ্যমে বোনাস লভ্যাংশে সম্মতির বিষয়ে জানিয়েছে। কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে সাউথইস্ট ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ