ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

এপেক্স স্পিনিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৯৩টি বা ২৪.৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এপেক্স স্পিনিং মিলস  লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩১ টাকা ৫০ পয়সা বা ৮.৪৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ  ১০  পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ডিজিআইসি ৫.৮৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্স ৪.৪৭ শতাংশ, এপেক্স ট্যানারি ৩.৫৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ৩.৩৬ শতাংশ, তুংহাই নিটিং ৩.২২ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ২.৯০ শতাংশ ও এপোলো ইস্পাতের ২.৮৫ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ