ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন

ইপিএস সংশোধন করেছে জনতা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের শেয়ার প্রতি আয় বা ইপিএস সংশোধন করেছে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা। কিন্তু কোম্পানিটি ভুল করে ১ টাকা ৩০ পয়সা প্রকাশ করেছিল। ইপিএস প্রকাশ ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ