ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অস্তিত্ব সংকটে ফ্যামিলি টেক্স, দায় মেটাতে সম্পদ বিক্রি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স চরম অস্তিত্ব সংকটে রয়েছে। কোম্পানিটি ইজারা সংক্রান্ত দায় মেটাতে বেইপজার ভিতরে থাকা সব সম্পদ বিক্রি করে দিয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি প্রতিনিধি দল কোম্পানিটির কারখানা এবং হেড অফিস পরিদর্শন করলে এমন তথ্য উঠে আসে । পরিদর্শনে কোম্পানিটির উৎপাদন কার‌যক্রম বন্ধ পেয়েছে সিএসই।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অর্থরিটি (বেইপজা) তথ্য মতে, ফ্যামিলি টেক্সের বেইপজার ভিতরে থাকা সব সম্পদ এম/এস বাংলাদেশ স্পিনার্স অ্যান্ড নিটার্স (প্রাইভেট) লিমিটেডের কাজে বিক্রি করে দেওয়া হয়েছে।

কোম্পানিটির দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার কারণে ইজারা সংক্রান্ত দায় পূরণে ব্যর্থ হওয়ায় পাবলিক টেন্ডারের মাধ্যমে সব সম্পদ বিক্রি করা হয়।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির ফ্যামিলি টেক্স ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪.০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭৭.৫৭ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ