ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জিকিউ বলপেন ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৯৮ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৪১ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৪২ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ১ কোটি ৮১ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ