ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৯৮ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৪১ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৪২ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ১ কোটি ৮১ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/