পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন পরিশোধিত মূলধন বাড়াবে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, উচ্চ আদালত ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়ে সম্মতি দিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এম.এইচ.ই এন্ড কোম্পানি সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, নিসা অ্যান্ড সনস লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিগুলো তাদের প্যারেন্ট কোম্পানির সাথে একত্রিত হবে।
কোম্পানিটির পর্ষদ আগামী ২১ মে একীভূতকরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
বিজনেস আই/



















