ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এনসিসি ব্যাংক ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ১৯ লাখ,ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ২৬ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ১৬ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৪৮ লাখ, রেনাটা ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ