ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে দেবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার কনসুলেটেড প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা  ৩৫ পয়সা

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ