ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

মুনাফায় ফিরেছে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং ৩০ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে  ৯৭  পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৯ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির আয় হয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ১০  পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৩৭ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ