ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল আর রেসিং রোমাঞ্চ যোগ করতে এসেছে নতুন এক চমক। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইউরোপের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ‘ভি মটো’। সব ধরনের বাইকপ্রেমীদের রুচি এবং চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে ভি মটোর অসাধারণ সব ইলেকট্রিক বাইকের লাইনআপ নিয়ে এসেছে সিমবা মটরস।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া ‍তিনদিনব্যাপী ঢাকা ১৯তম ঢাকা মোটর শো ২০২৬ অনুষ্ঠানের প্রথমদিনের এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভি মটো।

ভি মটোরের নজরকাড়া অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে যুক্ত আছে বিশ্বখ্যাত রেসিং ব্র্যান্ড ডুকাটির এক্সক্লুসিভ ছোঁয়া। ব্যাটারির স্থায়িত্ব এবং এক্সট্রিম পারফরম্যান্সের জন্য এই বাইকটির ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!
যারা হাই এন্ড পারফরম্যান্স এবং স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য লাইনআপের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাগশিপ ‘স্ট্যাশ’। অবিশ্বাস্য ১৪.৪ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ঘন্টায় ১২৫ কিলোমিটার সর্বোচ্চ গতির এই পাওয়ারহাউজ বাইকটি এক চার্জেই পাড়ি দেবে ১৮০ কিলোমিটার পথ।’টিএস স্ট্রিট হান্টার’ বাইকটির মূল দাম ৩,২৫,০০০ টাকা হলেও মেলা উপলক্ষে ৮,০০০ টাকা ক্যাশব্যাকের পর এর বিশেষ দাম দাঁড়াচ্ছে ৩,১৭,০০০ টাকা। ক্লাসিক ক্যাফেরেসার ডিজাইন পছন্দকারীদের জন্য পারফেক্ট চয়েজ ‘টিসি ওয়ান্ডারার’ এর মূল দাম ৩,২০,০০০ টাকা, যা মেলার বিশেষ ৮,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে ৩,১২,০০০ টাকায়।

স্পোর্টি লুকের ‘টিএসএক্স’এবং ক্ল্যাসিক ডিজাইনের ‘টিসি’ উভয় মডেলেই থাকছে ৩.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ১৩০ নিউটন-মিটার টর্ক, যা ডুয়েল ব্যাটারিতে ১১০ কিলোমিটার রেঞ্জ এবং ৭২ কি.মি./ঘন্টা টপ স্পিড নিশ্চিত করবে। টিএসএক্স-এর মূল দাম ২,৩৫,০০০ টাকা, যা মেলায় ৮,০০০ টাকা ক্যাশব্যাক অফারে মিলবে ২,২৭,০০০ টাকায়। অন্যদিকে, টিসি বাইকটির রেগুলার মূল্য ২,২৫,০০০ টাকা হলেও মেলার বিশেষ ছাড়ে এর দাম দাঁড়াচ্ছে ২,১৭,০০০ টাকা।

শহরের জ্যাম পেরিয়ে আরও স্মার্ট যাতায়াতের জন্য প্রিমিয়াম সিরিজের স্পিডি ই-স্কুটার ‘সিটি’ এর মূল দাম ৩,১০,০০০ টাকা, ৮,০০০ টাকা ক্যাশব্যাকের পর মেলায় এটি পাওয়া যাবে ৩,০২,০০০ টাকায়। আর কিউট ও কম্প্যাক্ট ডিজাইনের ‘সিইউ’ মডেলে থাকছে ২.৩ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার, যা ৫৫ কি.মি./ঘন্টা গতিতে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ১,৬৫,০০০ টাকা হলেও মেলা উপলক্ষে ৬,০০০ টাকা ছাড়ে বিশেষ মূল্য দাঁড়াচ্ছে ১,৫৯,০০০ টাকা।

দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ভি মটো নিয়ে এসেছে ডুয়েল ডিস্ক ব্রেকের অত্যাধুনিক ই-ম্যাক্স সিরিজ। ১.৫ কিলোওয়াট মোটর সম্বলিত ‘এফএক্স’ মডেলটি ৭৫ কি.মি./ঘন্টা স্পিডে ১২০ কিলোমিটারের বিশাল রেঞ্জ দেবে, এর মূল দাম ১,৬০,০০০ টাকা, যা মেলায় ৮,০০০ টাকা ক্যাশব্যাক শেষে পাওয়া যাবে ১,৫২,০০০ টাকায়। একই ১.৫ কিলোওয়াট মোটরের ‘এস৬০০’ বাইকটি ৬৫ কি.মি./ঘন্টা স্পিডে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ১,৩৫,০০০ টাকা, মেলার বিশেষ ৬,০০০ টাকা ছাড়ে দাম দাঁড়াচ্ছে ১,২৯,০০০ টাকা। আর রেগুলার শর্ট কমিউটের জন্য দারুণ ‘এস৮০’ মডেলে থাকছে ১.২ কিলোওয়াট মোটর, যা ৫৫ কি.মি./ঘন্টা স্পিডে ৭০ কিলোমিটার রেঞ্জ নিশ্চিত করবে। এর মূল দাম ১,০৯,০০০ টাকা, যা মেলা উপলক্ষে ৬,০০০ টাকা ক্যাশব্যাকের পর বিশেষ মূল্যে পাওয়া যাবে মাত্র ১,০৩,০০০ টাকায়।

সিমবা মোটরসের চেয়ারম্যান সোহেল বিন আজাদ বলেন, ঢাকা মোটর শোতে ভি মটোর স্টলে বাইকপ্রিয়দের জন্য অপেক্ষা করছে দারুণ সব সারপ্রাইজ!ভি মটোর প্যাভিলিয়নে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বাইকগুলো ‘টেস্ট রাইড’ দেওয়ার সুযোগ। এছাড়াও বাইক এনথুজিয়াস্টদের জন্য ভি মটোর স্টলে থাকছে আরও অনেক এক্সাইটিং সেগমেন্ট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ