ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ইন্স্যুরেন্স পিএলসি ৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৩৬ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৩৬ লাখ, ম্যারিকো ২ কোটি ৫ লাখ, মেঘনা পেট ১ কোটি ১০ লাখ,প্রাইম ব্যাংক ১ কোটি ১২ লাখ, প্রভাতি ইন্স্যুরেন্স ১ কোটি ১৯ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৯০ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ