ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এসব ডিজেল পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ডিপোতে জ্বালানি তেলগুলো এসে পৌঁছায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ তেল আনা হবে বলে আশা করছে ডিপো কতৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার টন ডিজেল পাইপ লাইনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে পেট্রোলিয়াম করপোরেশনের এ ডিপোতে।

এর আগে ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। ১১ এপ্রিল আসে ৮ হাজার টন ডিজেল। চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ