ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

জেদ্দায় বর্ষবরণ উৎসবে মেতেছে প্রবাসী বাঙালিরা

এসো হে বৈশাখ এসো এসো গানের সুরে সুরে জেদ্দা বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন জেদ্দা বাংলাদেশ কন্সিলেটেড কনসাল্ট জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বছর ঘুরে বাঙালিদের প্রাণের উৎসবকে ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা। জেদ্দা বাংলাদেশ কনসুরেন্ট প্রাঙ্গণে বর্ণিল এই আয়োজন বিভিন্ন মতের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের এক মেলবন্ধন তৈরি হয়।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি শাখার কনস্যুলেটর উদ্যোগে স্টলগুলো পরিদর্শন করেন কনসাল জেনারেল কর্মকর্তা কর্মচারীরা এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও গণমাধ্যম কর্মীরা।

বাঙালির চির চেনা রূপ ও সংস্কৃতিকে প্রবাসীদের মাঝে তুলে ধরতে কনস্যলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী দেশীয় খাবার,মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান, কবিতা আবৃত্তির করেন বিভিন্ন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থী ও প্রবাসী শিল্পীরা। এছাড়া প্রবাসীরা ইসরাত, ইমরান, আকিলা ও সেলিমের গানের তালে নেচে নেচে নিজেকে হারিয়ে ফেলেন।

দীর্ঘদিন পর এমন আয়োজন প্রবাসীদের মধ্যে উৎসাহের কোন কমতি ছিল না। মাতৃভূমিতে ছেড়ে আসা প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে মরুময় এই দেশটিতে সারাদিন পরিশ্রমের পর বিভিন্ন উৎসবই প্রবাসী বাংলাদেশিদের একমাত্র উৎস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ