ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, সাউথইস্ট ব্যাংক, রানার অটোমোইলস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স ও বিডি ল্যাম্পস পিএলসি।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৫.২৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৮ টাকা ১০ পয়সা থেকে ৬২ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৬ টাকা ৫০ পয়সা থেকে ৬৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনভয় টেক্সটাইল

কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৩.৯৪  শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা ৮০ পয়সা থেকে ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৯০ পয়সা থেকে ৬৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইপিডিসি ফিন্যান্স

কোম্পানটির ১ টাকা বা ৩.০২ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৩০ থেকে ৩৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৫০ পয়সা থেকে  ৩৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সাউথইস্ট ব্যাংকের ২.৬৩ শতাংশ, রানার অটোমোবাইলসের ২.৫৯  শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ২.৪৫ শতাংশ ও বিডি ল্যাম্পসের ২.২৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ