ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সাফকো স্পিনিংয়ের ৩০ শতাংশ মালিকানায় আসছে নতুন শেয়ারহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংয়ের মালিকানায় পরিবর্তন আসছে। কোম্পানিটি তাদের উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোম্পানিটির ম্যানেজমেন্ট নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটি গত ১০ মার্চ চিঠির মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছৈ।

এছাড়াও, সাফকো স্পিনিং বর্তমান পরিচালক ও উদ্যোক্তা পরিচালকদের ৩০% শেয়ার হস্তান্তর এবং নতুন বিনিয়োগকারীদের দ্বারা কোম্পানির ব্যবস্থাপনা অধিগ্রহণের অনুমোদনের জন্য গত ৩১শে মার্চ একটি চিঠির মাধ্যমে বিএসইসি, ডিএসই এবং সিএসই-এর কাছে একটি আবেদন করেছে।

 

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ