ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৪ কোটি ২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে বিডি থাই ফুডের ৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফাইন ফুডসের ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৭৪ লাখ, এসিআই ৫ কোটি ৩৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৪ লাখ, ওরিয়ন ইফিউশনের ৩ কোটি ৬ লাখ, ডমিনেজ স্টিলের ২ কোটি ৬৫ লাখ, একমি পেস্টিসাইডসের ২ কোটি ৬ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ