ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই  কোম্পানি আনলিমা ইয়ার্ন  ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্স

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির রেটিং দীর্ঘমেয়াদে ’এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ নির্ধারণ করেছে।

২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

আনলিমা ইয়ার্ন

আনলিমা ইয়ার্নের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ