ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

 ডিএসইতে এআইইউবি শিক্ষাথীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা 

পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসাবে (০৬ নভেম্বর, ২০২৫ তারিখে) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর এমবিএ এর পরিচালক  অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম এর নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ ডিএসই ট্রেনিং একাডেমী কতৃক আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ।

এ সময় তাঁর সাথে ছিলেন এআইইউবি এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেনিলো জি. মর্জিয়া (Danilo G. Morgia)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান (অব :)। ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান প্রতিনিধিবৃন্দকে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতার অংশ হিসেবে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, স্টক মার্কেট অপারেশন্স, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

প্রেস বিজ্ঞপ্তি

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ