ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ, ওরিয়ন ইনফিউশন, ফিনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

টেকনো ড্রাগ

কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৫.১৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৯০ পয়সা থেকে ৪৭ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৫ টাকা ২০ পয়সা থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

ওরিয়ন ইনফিউশন

কোম্পানিটির ১১ টাকা ৭০ পয়সা বা ৫.০৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৩১ টাকা ২০ পয়সা থেকে ২৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২৭ টাকা ৩০ থেকে ৫৮৭ টাকা ৫০  পয়সা পরযন্ত লেনদেন হয়।

ফিনিক্স ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৩ পয়সা বা ৪.৪৭ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ৭০ পয়সা থেকে ৫৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৫৭ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৪.২৪ শতাংশ ও ফারইস্ট নিটিংয়ের ৩.৯১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ