ঢাকা, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ন

আইসিবি ইসলামিক ব্যাংক সময়ের সাথে বিজয়ের পথে এই শ্লোগানকে সামনে রেখে সেবাপক্ষ- ২০২৫ পালন করে

সময়ের সাথে বিজয়ের পথে এই শ্লোগানকে সামনে রেখে ৮ -২২ নভেম্বর ২০২৫ মেয়াদে পক্ষকাল ব্যাপী সেবাপক্ষ- ২০২৫ পালন করতে যাচ্ছে। এর অংশ হিসেবে সারা দেশের সকল শাখা পৃথক পৃথকভাবে আনন্দ র‍্যালী আয়োজনের মাধ্যমে সেবা পক্ষের সুচনা করেছে। প্রধান কার্যালয়ের আনন্দ র‍্যালিটি কাওরান বাজারস্থ টি, কে ভবন হতে শুরু করে টিসিবি ভবন চত্বরে শেষ হয়।

অতঃপর টিসিবি ভবনের অডিটরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সেবাপক্ষের উদ্বোধনী ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান অশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডঃ সুমন্ত কুমার সাহা (আইসিবি ইসলামিক ব্যাংকে প্রেষণে নিয়োজিত )।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস মাল্টি স্পেশিয়ালিটি হসপিটালের নির্বাহি কর্মকর্তা জনাব সৈয়দ জাহিদ হোসাইন, ক্রাউন ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহরিয়ার পান্না, আকিজ মটরস এর ব্রান্ড এডভাইজর জনাব আবু সাইদ, সজন গ্রুপ্যের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির এবং সজন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান ,রাহাত খলিল এন্ড এসোসিয়েটস এর হেড অব চেম্বার জনাব রাহাত খলিল, জমাদ্দার রিয়েল স্টেট এর চেয়ারম্যান জনাব মামুন হুসেন বাবলু, ইউনিটি ইনোভেটিব ফ্যাশন লিঃ এর স্বত্বাধিকার জনাব ফরিদ হোসেন, টাক্স বিডির চেয়ারম্যান আফসানা নূর, বুসরা সিকিউরিটি সার্ভিস এর চেয়ারম্যান জনাব লিয়াকত আলী।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তা এবং গ্রাহকগণ তাদের অভিমত ব্যক্ত করেন এবং আইসিবি ইসলামিক ব্যাংকের উজ্জল সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও আকিজ মটরস, সজন গ্রুপ, ফিউচার এডুকেশন, ডক্টরস মাল্টি স্পেশিয়ালিটি হসপিটালসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের যাবতীয়/আংশিক লেনদেন কার্যক্রম আইসিবি ইসলামিক ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার ঘোষণা দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ