ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

চ্যাটজিপিটি’র নির্দেশনায় ফ্রান্সে স্থায়ী হলেন মার্কিন নারী

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র পরামর্শে ফ্রান্সে স্থায়ী হলেন জুলি নিস নামের এক মার্কিন নারী। যিনি বড় হয়েছেন আমেরিকার টেক্সাসে।

অদ্ভুত হলেও সত্যি, তিনি চ্যাটজিপিটির কথা গুরুত্বের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে। দেশটির ছোট শহর উজেসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তিনি।

জুলি নিস জানান, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ‘চ্যাটজিপিটি’। মার্চে ফ্রান্সে জীবনের নতুন অধ্যায় শুরু করি। উজেস শহরের মধ্যযুগীয় সৌন্দর্য, সরু রাস্তা ও শান্ত জীবনধারা আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও জানান, ফ্রান্সে ফিরে আসার আগে কর্পোরেট চাকরি, উদ্বেগ, হতাশা ও শারীরিক ক্লান্তির কারণে তিনি ভীষণভাবে পরিশ্রান্ত ছিলেন। এআই-এর সাহায্যে উজেসে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় মানসিক স্বাস্থ্যও অনেকটা ভালো হয়েছে তার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ