ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি

সাউথ এশিয়ান বেসবল এন্ড সফটবল ফেডারেশনের সাধারণ কাউন্সিলের ২য় মিটিং অনুষ্ঠিত হয় দি গ্রান্ড ফোর ফোরউইংস হোটেল, ব্যাংকক, থাইল্যান্ড।
সাধারণ কাউন্সিল ২০২৬ থেকে ২০২৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে ।

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের ডা অনুপম হোসেন এবং সাধারণ সম্পাদক নেপালের দিপক নুপেন।
ডা অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশনেরও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে স্বনামধন্য একজন পাবলিক হেলথ ও স্পোর্টস মিডিয়া পারসোনালিটি।

বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন সভাপতি মো আফজালুর রহমান সাউথ এশিয়ান ফেডারেশনের মেম্বার এট লার্জ এবং সহ সভাপতি রফিক মিয়া চৌধুরী সাউথ এশিয়ান বডির নির্বাহী পরিচালক নির্বাচিত হন।

ছবি – সাউথ এশিয়ান ফেডারেশনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে বেসবল ফেডারেশন এশিয়া – বিএফএ প্রেসিডেন্ট, চাইনিজ তাইপের জেফরি কো জুনিয়র।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ