ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছে ক্রিকইনফো : তৈয়্যব

কয়েকদিন আগে নিজের ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছিলেন বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে জনপ্রিয় আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এ ছাড়াও জুয়ার বিজ্ঞাপন বন্ধ করতে ক্রিকইনফোকে চিঠিও পাঠানোর হয়েছিল।

সেই চিঠি আমলে নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ইনকিলাব পাঠকদের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে জানানো হয়েছে।

১। দেশের সব পত্রিকা, অনলাইন পোর্টাল সহ যে কোন স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়া প্রতিষ্ঠান, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো জানানো যাচ্ছে যে- তারা যেনো কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

২। প্রতিষ্ঠান গুলোকে ওয়েবসাইট, পত্রিকা ও নিউজ পোর্টাল, এপ ইত্যাদি ডিফল্ড এডসেন্স এ না চালিয়ে বরং কাস্টমাইজড করতে হবে যাবে যাতে জুয়া পর্ণ গ্যাম্বলিং এবং এতদসংক্রান্ত গেইমিং বিজ্ঞাপন বা পপ-আপ না আসে।

৩। মোবাইল কোম্পানি, আইএসপি, গুগল অ্যাডসেন্স, মেটা অ্যাড সহ আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোকেও বাংলাদেশের প্রচলিত আইন ও নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় আইন, পপ-আপ ব্লকিং ও ফিল্টারিং নীতি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু পত্রিকা, অনলাইন পোর্টাল, টেকনোলোজি প্ল্যাটফর্ম, ইন্টারনেট সেবাদাতা, বিভিন্ন বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, স্পোর্টস সাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এমনকি কিছু ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি বিষয়ক বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সরাসরি পরিপন্থী।

জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং প্রচলিত আইন ভঙ্গ করলে জনমত সাপেক্ষে সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্লক করার বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করবে, এবং এব্যাপারে পাবলিক কমিউনিকেশন করা হবে। বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ