ঢাকা, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

লাইফ ফান্ডের বিচারে সোনালী লাইফের অবস্থান পঞ্চম

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর মধ্যে লাইফ ফান্ডের আকারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পঞ্চম স্থানে রয়েছে বলে জানিয়েছেন ইপিএল–এর হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ইনভেস্টমেন্ট আব্দুল্লাহ আবু সাঈদ।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি ধারাবাহিক এই অগ্রগতি ধরে রাখতে পারলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই শীর্ষ তিনে জায়গা করে নিতে পারে বলে আমি আশা করছি।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর কাওরানবাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন ‘টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠানে টক শো ‘The Briefing Lounge’-এ সোনালী লাইফের সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ইন্স্যুরেন্স ইন্ড্রাস্টি সম্পর্ক তাঁর কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

এই টক শোতে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিত্বরা বীমা শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন। তারা গ্রাহককেন্দ্রিক সেবা জোরদার এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বীমা খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসাইন বলেন, ‘গ্রাহককে সময়মতো সঠিক সেবা দেওয়া ও দাবি নিষ্পত্তি করতে পারলে বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা বাড়বে, যা পুরো খাতকে এগিয়ে নেবে।’

রূপালী ইন্স্যুরেন্সের উপদেষ্টা পি. কে. রায় (এফসিএ) বলেন, ‘বীমা খাতে আস্থার ঘাটতি দূর করতে আইন কঠোরভাবে মেনে চলা জরুরি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

বিটিএ–এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন (এফসিএমএ) বলেন, ‘বীমা আসলে এক ধরনের সামাজিক নিরাপত্তা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে সোনালী লাইফের চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ