ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান নির্বাচিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদ-কে নির্বাচিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় সর্বসম্মতিক্রমে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এখন থেকে তিনি কোম্পানিটির নীতিনির্ধারক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ারের সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২৮.৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২.৬৮ শতাংশ শেয়ার।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন