ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়ন ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি. লিড ব্যাংক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশো’র আয়োজন করেছে।
গত ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এই কর্মসূচী বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে গভর্নর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের মতো একটি দেশে নগদ অর্থ পরিচালনার ব্যয় ২০,০০০ কোটি টাকার উপরে। উক্ত ব্যয় সাশ্রয় হবে যদি ক্যাশলেস ডিজিটাল ট্রানজেকশনের মাধ্যমে ব্যয় নির্বাহ করা হয়। আগামী দশ বছরে ক্যাশ এ লেনদেন শূন্যের কোটায় আনয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।


















