পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৫ সেপ্টেম্বর চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৫৩ টাকা ৯০ পয়সা থেকে ১৭৫ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ২১ টাকা ৩০ পয়সা বা ১৪ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।



















