ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ৩০ বছরের পথচলায় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড তিন দশকের গৌরবময় পথচলা সম্পন্ন করেছে। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ দেশের পুঁজিবাজার খাতে অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

৩০ বছরের এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করেনি, বরং কর্মী, গ্রাহক এবং অংশীদারদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড সর্বদা স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং টিমওয়ার্ককে প্রাধান্য দিয়ে এসেছে।

এই উপলক্ষে ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে ঢাকা ও চট্টগ্রাম রিজিওনের সকল সহকারী শাখা ব্যবস্থাপক এবং বিভাগীয় সহকারী প্রধানদের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজমেন্ট এবং দ্বিতীয় সারির নেতৃত্বের মধ্যে ইন্টারেকশন বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি—এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন এফ.সি.এম.এ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন—

“৩০ বছরের এই যাত্রা আমাদের সবার সম্মিলিত পরিশ্রমের ফল। ভবিষ্যতেও আমরা একসাথে থেকে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব।” প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ, তাঁর বক্তব্যে বলেন —

“আমাদের ৩০ বছরের এই যাত্রা শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের বয়স নয়, এটি আস্থার ইতিহাস। আগামীতে আমরা আরও সুসংগঠিত ও দক্ষ আইল্যান্ড পরিবার গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানের স্থায়িত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, কর্মীদের কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের সামগ্রিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ নিয়াজ উদ্দিন শাকিল এবং বিভাগীয় প্রধানগণ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ৩০ বছর পূর্তিকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে, যা কর্মী এবং গ্রাহক উভয় তথা পুঁজিবাজারের জন্যই সুফল বয়ে আনবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ