ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

এস.আলম কোল্ড রোল্ড স্টিল সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফিন্যান্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৮.৮৮ শতাংশ।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৯ টাকা ৬০ পয়সা বা ৮.৮১  শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৮.৪০ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৮.২৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৭৭ শতাংশ, জিকউ বলপেন ৭.০৪ শতাংশ, শাইনপুকুর সিরামিক ৭ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল ৬.৯৫ শতাংশ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৫.৮৪ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন