ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

দুই বছরের জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান তুহিন রেজা।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জাস্টিস সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত ২৭ অক্টোবর ২০২৬ তারিখের এক চিঠিতে এ মনোনয়নের কথা জানানো হয়। চিঠিতে তুহিন রেজাকে সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্বাগত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণা, লেখালেখি, পরামর্শ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনায় কাজ করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে তুহিন রেজার অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে নবনিযুক্ত কেন্দ্রীয় উপদেষ্টার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

মনোনয়ন সংক্রান্ত চিঠির অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নেপালের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, চিঠিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ