ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিট পরযন্ত ডিএসইতে ৪২৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট অবস্থান করছে ২ হাজার ১৭৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ২০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















