ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

বিশেষ আগ্রহ ২ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টা ৫৫ মিনিট পরযন্ত ডিএসইতে ন্যাশনাল টি কোম্পানির স্ক্রিনে  ৬৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়েেইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের স্ক্রিনে ১৫ লাখ ৯৬ হাজার ৫৩৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৬০ টাকা দরে লেনদেন হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন